Writer : Rathindranath Tagore
Edited By : Nilanjan Bandyopadhyay
Compiled By : Nilanjan Bandyopadhyay
Translated By : NA
Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Anthology/Compilation
- Publication Year : 2026
- ISBN No : 978-93-54256-53-0
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 632
- Weight : 1100 gms
- Height x Width x Depth : 9.5x6.5x1.5 Inch
If so, it will be notified
About the Book
নির্মলকুমারী মহলানবিশকে লেখা এক চিঠিতে রবীন্দ্রনাথ প্রবাসের অভিজ্ঞতা লিপিবদ্ধ করার প্রসঙ্গে উপযুক্ত সঙ্গীর অভাববোধ করে লিখেছিলেন, ‘রথীর কলমেরও তেমন দৌড় নেই৷’
পুত্রের লেখার হাত নিয়ে রবীন্দ্রনাথ নিজে বিশেষ কিছু বলে না গেলেও, রথীন্দ্রনাথ ঠাকুরের কন্যা নন্দিনী তাঁর বাবাকে স্মরণ করে লিখেছিলেন, ‘বই পড়াটা একটা নেশার মতো ছিল৷ তার মধ্যে লেখার কাজও করতেন৷ বিভিন্ন প্রসঙ্গে খুব ভালো লিখতে পারতেন৷ একজন সুলেখক হিসাবেও বাবার পরিচিতি ছিল৷’
পুত্র রথীন্দ্রনাথের উদ্দেশে, দুটো আশীর্বাদী কবিতার একটিতে তাঁর পুত্রের ‘ত্যাগের ক্ষেত্র’-কে স্বীকৃতি দিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘কর্মের যেখানে উচ্চদাম/সেখানে কর্মীর নাম/নেপথ্যেই থাকে একপাশে৷’ বাবার স্বপ্নের এক নির্বিকল্প সারথি হয়ে, নিজের জন্য নিজের সময় প্রায় না পেয়েও আপন আনন্দে, রথীন্দ্রনাথ প্রায় নীরবেই লেখালেখি করার একটা অভ্যাস বজায় রেখেছিলেন৷ তাঁর বাবার মতোই বাংলা আর ইংরেজি, দুই ভাষাতেই স্বচ্ছন্দ ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর৷ এই দুই ভাষাতেই তিনি লিখেছেন৷ প্রাতিষ্ঠানিক অথবা ব্যক্তিগত চিঠিপত্র ছাড়াও রথীন্দ্রনাথ নানা সময়ে দিনপঞ্জি লিখেছিলেন৷ রথীন্দ্রনাথের লেখালেখির একটা সুন্দর জগৎ ছিল৷
রথীন্দ্রনাথ ঠাকুরঃ
চিঠিপত্র এবং দিনপঞ্জির বাইরে, তাঁর বাংলা রচনার জগতে উঁকি দিলে রথীন্দ্রনাথের লেখালেখিকে মূলত কয়েকটা ভাগে বিন্যস্ত করা যায় — কবিতা, গল্প, স্মৃতিকথা, প্রবন্ধ, অনুবাদ এবং বই আকারে প্রকাশিত রচনা৷ এর অনেক কিছুই তাঁর জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল৷ তাঁর অন্যান্য সৃষ্টির মতোই তাঁর লেখালেখিও যেন বিস্মৃতির অতলেই পড়ে আছে৷ বাবার ছায়াই যেন রথীন্দ্রনাথকে সারাজীবন আলোর আড়ালে রেখে গিয়েছিল৷ তাঁর প্রয়াণের এতদিন পরে, নানা সূত্র থেকে রথীন্দ্রনাথের বাংলা রচনাগুলি একত্রিত করেই এই সংকলন।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় মূলত অণু-কবিতা এবং প্রবন্ধ লেখেন। একই সঙ্গে, ক্যালিগ্রাফি শিল্পী। পূর্ব এশিয়ার নানা চা-অনুষ্ঠানের ধারায় প্রবর্তন করেছেন ভারতবর্ষীয় ‘বোধি চা-উৎসব’-এর। রথীন্দ্রনাথের চিঠিপত্র নিয়ে তাঁর সম্পাদিত দুটি বই, ‘আপনি তুমি রইলে দূরে: সঙ্গ নিঃসঙ্গতা ও রথীন্দ্রনাথ’ এবং ‘তোমার রথীর কাছ থেকে: প্রতিমা দেবীকে লেখা রথীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র’। তাঁর গবেষণার বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাপান। শান্তিনিকেতনে জাপানি স্থপতির নকশায় নির্মিত হয়েছে তাঁর কবিতা, ক্যালিগ্রাফি এবং চা-গৃহ ‘কোকোরো’।
